Showing posts with label বাংলা সাহিত্যের ইতিহাস (Bangla Sahityer Itihas). Show all posts
Showing posts with label বাংলা সাহিত্যের ইতিহাস (Bangla Sahityer Itihas). Show all posts

Tuesday

বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা | Various Characters Of Bengali Literature | বিখ্যাত চরিত্র ও স্রষ্টা

January 24, 2023 0

 

বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা 
Various Characters Of Bengali Literature
Part—1


প্রশ্ন:- ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ — প্রমেন্দ্র মিত্র।

প্রশ্ন:- শংকর ও অ্যালভারেস চরিত্র দুটির স্রষ্টা কে ?
উঃ— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (চাঁদের পাহাড়)।

প্রশ্ন:- টেনিদা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— নারায়ন গঙ্গোপাধ্যায়।

প্রশ্ন:- ব্যোমক্যাশ বক্সী চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:- ফেলুদা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— সত্যজিৎ রায়।

প্রশ্ন:- প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— সত্যজিৎ রায়।

প্রশ্ন:-অমল চরিত্রটির স্রষ্টা নাট্যকার কে ?   
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।

প্রশ্ন:-ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে ?   
উঃ— প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।

প্রশ্ন:-রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের ?   
উঃ— কৃষ্ণকান্তের উইল।

প্রশ্ন:-চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র ?
উঃ— মনসামঙ্গল কাব্য।

প্রশ্ন:- রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা কে ?  
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।

প্রশ্ন:-অমিত ও লাবন্য চরিত্র গুলির স্রষ্টা কে ? 
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।

প্রশ্ন:-ললিতা চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।

প্রশ্ন:-ললিতা ও শেখর চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।

প্রশ্ন:-রতন ও দাদাবাবু চরিত্রটির স্রষ্টা কে ?  
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।

প্রশ্ন:-হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।

প্রশ্ন:-কুবের চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।

প্রশ্ন:-মহিম,সুরেশ ও অচলা চরিত্রটির স্রষ্টা কে ?  
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।

প্রশ্ন:-দীপাঙ্কর (দীপু),সতী,লক্ষ্মী চরিত্রটির স্রষ্টা কে?   
উঃ— বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।

প্রশ্ন:- দীপাবলী চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— সমরেশ মজুমদার (দীপাবলী)।

প্রশ্ন:-রমা ও রমেশ চরিত্রটির স্রষ্টা কে ?  
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।

প্রশ্ন:-ষোড়শী ও নির্মল চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।

প্রশ্ন:- সতীশ ও সাবেত্রী চরিত্রটির স্রষ্টা কে ? 
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।

প্রশ্ন:-নবকুমার কপালকুন্ডলা চরিত্রটির স্রষ্টা কে ?   
উঃ— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকুন্ডলা)।

প্রশ্ন:- নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে ?   
উঃ— দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।

প্রশ্ন:-ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রটির স্রষ্টা কে ? 
উঃ— দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।

প্রশ্ন:-নন্দলাল চরিত্রটির স্রষ্টা কে?  
উঃ— অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।

প্রশ্ন:- অপু ও দুর্গা চরিত্র দুটির স্রষ্টা কে ?
উঃ — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন:-দেবযানী চরিত্রের স্রষ্টা কে ? 
উঃ— অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।

প্রশ্ন:-নন্দিনী চরিত্রের স্রষ্টা কে ?   
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।

প্রশ্ন:-রাইচরণ চরিত্রের স্রষ্টা কে ?   
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।

প্রশ্ন:-মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রগুলির স্রষ্টা কে ?   
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।

প্রশ্ন:-সুরবালা চরিত্রের স্রষ্টা কে ?   
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।

প্রশ্ন:-দুখিরাম ও চন্দরা চরিত্রগুলির স্রষ্টা কে ? 
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।

প্রশ্ন:-পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রগুলির স্রষ্টা কে ?  
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

প্রশ্ন:- কালকেতু, ফুল্লরা ও ভাড়ুদত্ত চরিত্রগুলির স্রষ্টা কে ?
উঃ— মুকুন্দ চক্রবর্তী (চণ্ডীমঙ্গল কাব্য)।

Friday

কবি ও সাহিত্যিকদের উৎসর্গীকৃত রচনা | উৎসর্গীকৃত রচনা | লেখকদের উৎসর্গীকৃত রচনা | বাংলা সাহিত্যের ইতিহাস

July 01, 2022 0


কবি ও সাহিত্যিকদের উৎসর্গীকৃত রচনা


কবি ও সাহিত্যিকদের উৎসর্গীকৃত রচনা নিয়ে কিছু প্রশ্নোত্তর ——

১. অচিন্ত্যকুমার সেনগুপ্ত তার ‘টুটাফুটা’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর: প্রেমেন্দ্র মিত্রকে।

২. অন্নদাশঙ্কর রায় তার ‘দেশকালপাত্র’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রামানন্দ চট্টোপাধ্যায়কে।

৩. অলোকরঞ্জন দাশগুপ্ত তার ‘যৌবন বাউল’ রচনা টি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—ইন্দিরা দেবী চৌধুরানীকে।

৪. আনন্দ বাগচী তার ‘স্বগত সন্ধ্যা’ রচনা টি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—বুদ্ধদেব বসুকে।

৫. উৎপল দত্ত তার ‘ফেরারী ফৌজ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—কল্পনা দত্তকে।

৬. কমলকুমার মজুমদার তার ‘অন্তর্জলী যাত্রা’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—দয়াময়ী মজুমদারকে।

৭. গোপাল হালদার তার ‘আর একদিন’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সুকান্ত ভট্টাচার্যকে।

৮. গজেন্দ্রকুমার মিত্র তার ‘জন্মেছি এই দেশে’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সবিতেন্দ্রনাথ রায়কে।

৯. জ্যোতিরিন্দ্র নন্দী তার ‘বনানীর প্রেম’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—বিমল করকে।

১০. জীবনানন্দ দাশ তার‘ ধূসর পাণ্ডুলিপি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর: —বুদ্ধদেব বসুকে।

১১. জরাসন্ধ তার ‘চলতি মেঘের ছায়া’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—গজেন্দ্রকুমার মিত্রকে ।

১২. জয় গোস্বামী তার ‘সূর্য পোড়া ছাই’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সাগরময় ঘোষকে।

১৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার ‘নীলকণ্ঠ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সুভাষচন্দ্র বসুকে।

১৪. দেবেন্দ্রনাথ সেন তার ‘গোলাপগুচ্ছ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর: —রবীন্দ্রনাথ ঠাকুরকে।

১৫. নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ‘বীতংস’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—মনোজ বসুকে।

১৬. নবীনচন্দ্র সেন তার ‘পলাশীর যুদ্ধ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

১৭. নরেন্দ্রনাথ মিত্র তার ‘হলদেবাড়ি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:— নারায়ণ গঙ্গোপাধ্যায়কে।

১৮. প্রমথনাথ বিশী তার ‘ঋণং কৃত্বা’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে।

১৯. প্রমথনাথ বিশী তার ‘কেরী সাহেবের মুন্সি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—দেবেশচন্দ্র রায়

২০. বিমল মিত্র তার ‘নফর সঙ্কীর্তন’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রামপরায়ণ রায়কে।

২১. বিষ্ণু দে তার ‘চোরাবালি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রবীন্দ্রনারায়ণ ঘোষকে।

২২. বুদ্ধদেব বসু তার ‘দময়ন্তী’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সমর সেন 

২৩. বনফুল তার ‘অগ্নীশ্বর’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়

২৪. বনফুল তার ‘হাটেবাজারে’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—শ্রীমতী পুতুলকে ।

২৫. মোহিতলাল মজুমদার তার ‘বিস্মরণী’ রচনা টি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—করুণানিধান বন্দ্যোপাধ্যায়কে।

২৬. মনোজ বসু তার ‘নিশিকুটুম্ব’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রামলাল বসুকে।

২৭. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার ‘কর্মদেবী’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রাজেন্দ্রলাল মিত্রকে।


................................................🌸...................................................
 যদি কোনও সুযোগে  আমার পোস্টে ত্রুটি থাকে  তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।




Thursday

বাংলা সাহিত্যে প্রথম | Bangla Sahitye Prothom | বাংলা সাহিত্যের ইতিহাস

June 30, 2022 0

 


বাংলা সাহিত্যে প্রথম 


১. বাংলা সাহিত্যে প্রথম অক্ষর খোদাইকারী কে ?

উত্তর:—পঞ্চানন কর্মকার।

২. বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী কে ?

উত্তর:— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

৩. কে, কোথায় ছাপার হরফের প্রথম ব্যবহার করেন ?

উত্তর:—হালহেড সাহেব, ‘A Grammar of the Bengal Laguage’-এ।

৪. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি ?

উত্তর:— ‘Vocabulario em Idioma e bengalla e potuguez’.

৫. বাংলা ভাষায় রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?

উত্তর:—রাজাবলি।

৬. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি ?

উত্তর:—রাজা প্রতাপাদিত্য চরিত্র।

৭. বাংলায় লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?

উত্তর:— সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব।

৮. বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি ?

উত্তর:—কীর্তিবিলাস।

৯. বাংলায় লেখা প্রথম কমেডি রচনা কোনটি ?

উত্তর:—ভদ্রার্জুন।

১০. বাংলায় লেখা প্রথম সার্থক ট্রাজেডি কোনটি ?

উত্তর:—কৃষ্ণকুমারী।

১১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে ?

উত্তর:—মাইকেল মধুসূদন। দত্ত।

১২. বাংলার প্রথম একাঙ্ক নাট্যকার কে ?

উত্তর:— মন্মথ রায়।

১৩. বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে ?

উত্তর:—মাইকেল মধুসূদন দত্ত।

১৪. বাংলা সাহিত্যে প্রথম মুসলমান নাট্যকার কে ?

উত্তর:— মীর মোশারেফ হোসেন।

১৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতিকবি কে ?

উত্তর:—বিহারীলাল চক্রবর্তী।

১৬. চলিত রীতির প্রথম ব্যবহারকারী কে ?

উত্তর:—প্রমথ চৌধুরী।

১৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?

উত্তর:—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮. বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান কোনটি ?

উত্তর:—ইউসুফ জোলেখা।

১৯. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষরের প্রয়োগ—পদ্মাবতী নাটক।

২০. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ‍?

উত্তর:—স্বর্ণকুমারী দেবী।

২১. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি ?

উত্তর:—দিগ্‌দর্শন।

২২. বাংলা সাহিত্যে প্রথম ছোটোগল্প কোনটি ?

উত্তর:—মধুমতী।

 ২৩. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ? উত্তর:—মানকুমারী বসু।

২৪. বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?

উত্তর:—সংবাদ প্রভাকর।

২৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ?

উত্তর:—দুর্গেশনন্দিনী ।

২৬. বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি ?

উত্তর:—বীরাঙ্গনা

২৭. বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরষ্কার প্রাপক কে ?

উত্তর:—সতীনাথ ভাদুড়ী।

২৮. বাংলা সাহিত্যে প্রথম বঙ্কিম পুরস্কার প্রাপক কে ?

উত্তর:—প্রবোধচন্দ্র সেন ।

২৯. বাংলা সাহিত্যে প্রথম সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক কে ?

উত্তর:—জীবনানন্দ দাশ।

৩০. বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ?

উত্তর:—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৩১. বাংলা সাহিত্যে প্রথম দীনবন্ধু পুরস্কার প্রাপক কে ?

উত্তর:—মন্মথ রায় ।

৩২. বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপককে ?

উত্তর:—রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৩. বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক কে ?

উত্তর —নীলদর্পণ।


আরো পড়ুন—

Comming soon 

👉

👉

👉

👉

👉

👉

👉

👉

Wednesday

রবীন্দ্র রচনার উৎসর্গ তালিকা | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার উৎসর্গ তালিকা | রবীন্দ্রনাথ ঠাকুর | বাংলা সাহিত্যের ইতিহাস

June 29, 2022 0


রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার উৎসর্গ তালিকা


১. চিত্রাঙ্গদা— অবনীন্দ্রনাথ ঠাকুর

২. রাজা ও রাণী— দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

৩. বিসর্জন —সুরেন্দ্রনাথ ঠাকুর 

৪. খাপছাড়া— রাজশেখর বসু

৫. কড়ি ও কোমল — সত্যেন্দ্রনাথ ঠাকুর

৬. সোনার তরী— দেবেন্দ্রনাথ সেন

৭. পঞ্চভুত— মহারাজ শ্রী জগদিন্দ্রনাথ রায় বাহাদুর

৮. গোরা— রথীন্দ্রনাথ ঠাকুর

৯. খেয়া— জগদীশচন্দ্র বসু

১০. কাহিনী— ত্রিপুরেশ্বর রাধাকিশোর দেবমাণিক্য

১১. গোড়ায় গলদ— প্রিয়নাথ সেন

১২. কথা ও কাহিনি— জগদীশচন্দ্র বসু

১৩. কল্পনা— শ্রীশ চন্দ্র মজুমদার

১৪. নৈবেদ্য— দেবেন্দ্রনাথ ঠাকুর

১৫. উৎসর্গ— সি এফ এন্ড্রুজ

১৬. কণিকা— প্রমথ রায়

১৭. বলাকা— উইলিয়াম পিয়ারসন

১৮. অচলায়তন— যদুনাথ সরকার

১৯. সে— চারুচন্দ্র ভট্টাচার্য

২০. বসন্ত— নজরুল ইসলাম

২১. শ্যামলী— শ্রীমতী রাণী মহলানবিশ

২২. জাপান যাত্রী— রামানন্দ চট্টোপাধ্যায়

২৩. রাশিয়ার চিঠি— সুরেন্দ্রনাথ কর

২৪. য়ুরোপ প্রবাসীর পত্র— জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

২৫. সেঁজুতি— স্যার নীলরতন সরকার

২৬. রথের রশি— শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৭. ছন্দ— দিলীপকুমার রায়

২৮. পত্রপূট— কৃষ্ণ কৃপালনী ও নন্দিতা

২৯. আরোগ্য— সুরেন্দ্রনাথ কর

৩০. দুই বোন— রাজশেখর বসু



আরো পড়ুন —

👉  কবি ও সাহিত্যিকদের আত্মপ্রকাশ

👉  কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

👉  সমোচ্চারিত শব্দ বা প্রায় সমোচ্চারিত শব্দ

👉  দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন

👉 বাংলা সাহিত্যের ইতিহাস (BANGLA SAHITYER ITIHAS)


Tuesday

কবি ও সাহিত্যিকদের আত্মপ্রকাশ | লেখকদের আত্ম প্রকাশ | বাংলা সাহিত্যের ইতিহাস

June 28, 2022 0


কবি ও সাহিত্যিকদের আত্মপ্রকাশ 


১. অখিল নিয়োগী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— শিশুসাথী পত্রিকায়।

২. অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:—প্রবাসী পত্রিকায় ।

৩. অন্নদাশঙ্কর রায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—বিচিত্রা পত্রিকায় ।

৪. মনোজ বসু কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর: —বিচিত্রা পত্রিকায়

৫. রাজশেখর বসু কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—ভারতবর্ষ পত্রিকায়

৬. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর: —নবজীবন পত্রিকায়।

৭. লীলা মজুমদার কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—সন্দেশ পত্রিকায়।

৮. শক্তি চট্টোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—কবিতা পত্রিকায় ।

৯. শঙ্খ ঘোষ কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—কৃত্তিবাস পত্রিকায়।

১০. শচীন্দ্রনাথ সেনগুপ্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:—নটরাজ পত্রিকায়।

১১. শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—দেশ পত্রিকায়।

১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—ভারতী (কিন্তু সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে ‘যমুনা পত্রিকায়)

১৩. সুকুমার রায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—সন্দেশ পত্রিকায়।

১৪. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— ভ্রমর পত্রিকায়।

১৫.. সত্যেন্দ্রনাথ দত্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—সাহিত্য পত্রিকায়।

১৬. সতীনাথ ভাদুড়ি কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—বিচিত্রা পত্রিকায়।

১৭. সুধীন্দ্রনাথ দত্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:—প্রবাসী পত্রিকায়।

১৮. সুরেন্দ্রনাথ মজুমদার কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—মঙ্গল ঊষা পত্রিকায়।

১৯. অমিয় চক্রবর্তী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—বিচিত্রা পত্রিকায়।

২০. অমিয়ভূষণ মজুমদার কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—পূর্বাশা পত্রিকায়।

২১. অলোকরঞ্জন দাশগুপ্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— দৈনিক বসুমতী পত্রিকায়।

২২. আশাপূর্ণা দেবী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—শিশুসাথী  পত্রিকায়।

২৩. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:— সওগাত পত্রিকায়।

২৪. কবিতা সিংহ কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:—নেশন পত্রিকায়।

২৫. জগদানন্দ রায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ? 

উত্তর:—ভারতী  পত্রিকায়।

২৬. জগদীশ গুপ্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—বিজলি পত্রিকায়।

২৭. অক্ষয় কুমার সরকার কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— বঙ্গদর্শন পত্রিকায়।

২৮. জীবনানন্দ দাশ কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—ব্রহ্মবাদী পত্রিকায়।

২৯. জলধর সেন কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—গ্রামবার্তা পত্রিকায়।

৩০. যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—প্রবাসী পত্রিকায়।

৩১. যতীন্দ্রমোহন বাগচী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— সাহিত্য পত্রিকায়।

৩২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—কল্লোল পত্রিকায়।

৩৩. নবীনচন্দ্র সেন কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—এডুকেশন গেজেট পত্রিকায়।

৩৪. অক্ষয়কুমার বড়াল কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— ভারতী পত্রিকায়।

৩৫. নরেশচন্দ্র সেনগুপ্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—নারায়ণ পত্রিকায়।

৩৬. প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:—প্রবাসী পত্রিকায়।

৩৭. প্রমথ চৌধুরী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—সাধনা পত্রিকায়।

৩৮. ব্রহ্মবান্ধব উপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায়।

৩৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—সংবাদ প্রভাকর পত্রিকায়।

৪০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—প্রবাসী  পত্রিকায়।

৪১. বিভূতিভূষণ মুখোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— বঙ্গশ্রী পত্রিকায়।

৪২. বিমল কর কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—প্রবর্তক পত্রিকায়।

৪৩. বিহারীলাল চক্রবর্তী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—পূর্ণিমা  পত্রিকায়।

৪৪. বনফুল কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:— মালঞ্চ পত্রিকায়।

৪৫. বলেন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—বালক পত্রিকায়।

৪৬. মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—মাদ্রাজ সার্কুলেটর পত্রিকায়।

৪৭. মাণিক বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—বিচিত্রা পত্রিকায়।

৪৮. মানকুমারী বসু কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—সংবাদ প্রভাকর পত্রিকায়।

৩৪. মণীন্দ্র রায় কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

 উত্তর:—পরিচয় পত্রিকায়

৩৫. মতি নন্দী কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেন ?

উত্তর:—দেশ পত্রিকায়।



   আরো পরুন ——

 👉 বিখ্যাত সাহিত্যিকদের উপাধি