ধ্বন্যাত্মক অব্যয়
ধ্বন্যাত্মক অব্যয়: যে-সকল অব্যয় বাস্তব ধূধ্বনির ব্যঞ্জনা দেয় অথবা অনুভূতিগ্রাহ্য অনির্বচনীয় কোনো সুক্ষ ভাব বা অবস্থার দ্যোতনা দেয়, তাহাদিগকে ধ্বন্যাত্মক বা অনুকার অব্যয় বলে। এইপ্রকার অব্যয়ের কোনো প্রতিশব্দ নাই।
ধ্বন্যাত্মক বা অনুকার অব্যয়ের উদাহরণ: কলকল, ধূপধাপ, ছলছল, গুপগাপ, ছটফট, টনটন, দাউদাউ, কনকন, ঝমঝম, টপাটপ, কুমঝুম, গপাগপ, টসটস, দরদর, টুপটাপ, ঝরঝর, ফিসফিস, সনসন, ফোঁসফোঁস, রনরন, টুংটাং, প্যানপ্যান, বকবক, ঘ্যানঘ্যান, খাঁখাঁ, হহ, হাহা, ধুধু, শব্দ-কচকচ, কচাকচ, কুচকুচ, কচমচ, কচর-কচর, কসর-মচর, কটাকট, কটকট, কুটকুট, কটাস, কটমট, কটর-মটর, কড়াৎ-কড়, কিচকিচ, কিচমিচ, কিড়মিড়, কিচির-মিচির, কুপকাপ, কু'ইকু'ই, কুরকুর, কেউমেউ, খচখচ, খচাখচ, খচমচ, খটাখট, খটর-মটর, বড়খড়, খটাস, খট, খড়মড়, খনখন, খিটখিট, খিটিমিটি, খুটখাট, খোঁইখেই, খ্যাঁকখ্যাক, খ্যানখ্যান, খ্যাঁচম্যাচ, গটমট, গড়গড়, গনগন, গপগপ, গরগর, গলগল, গাঁইগই, গাঁকগাঁক, গুনগুন, গুবগাব, ঘটঘট, ঘটমুট, ঘুরঘুর, ঘেউঘেউ, চটপট, চটাপট, চপচপ, চপাচপ, চটচট, চটাচট, চিকমিক, চিটচিট, চোঁচোঁ, চোঁভোঁ, ছিরিকছিরিক, ছ্যাঁকছোঁক, ছোঁকছোঁক, জ্যাবজ্যাব, জ্যালজ্যাল, ঝিকঝিক, ঝিকমিক, ঝিকিমিকি, ঝুনঝুন, টকটক, টকাটক, টিকটিক, টপাটপ, টুকটুক, টুনটুন, টুপটাপ, টুসটুস, ট্যাট্যাঁ, ট্যাসট্যাস, ঠকঠক, ঠনঠন ঠুকঠুক, ঠুনঠুন, ঠকাঠক, ঠ্যাংঠ্যাং, ঢকঢক, ঢকাঢক, ঢিপঢিপ, ঢ্যাংচ্যাং, তাড়ুক-তৃড়ক, তিড়িং-তিড়িং, তিড়িং বিড়িং, তিড়িংমিড়িং, থপথপ থপাস, থপ, দপদপ, দমাদ্দম, দাউদাউ, দুড়দাড়, ধড়ফড়, ধপাস, ধপ, ধকধক, ধূপধাপ, ধাঁধাঁ, ধিকিধিকি, ধুকধুক, নড়বড়, নিশপিশ, পটপট, পটাস, পট, প্যাকপ্যাক, প্যানপ্যান, ফসফস, ফিটফাট, ফিনফিন, ফুটফাট ফৌফাঁ, ফুসফাস, ফ্যালফ্যাল, ফোঁসফাঁস, বকবক, বকরবকর, বনবন, বড়রবড়র, বিজবিজ, বোঁবোঁ, ভক, ভকভক, ভসভস, ভুটভাট, ভোঁভোঁ, ভ্যানভ্যান, মড়মড়, মিনমিন, ম্যাড়ম্যাড়, ম্যাজম্যাজ, লকলক, লটপট, লিকপিক, লটাপট, সাঁইসাই, সপসপ, সড়সুড়, সপাসপ, হড়হড়, হনহন, হাউমাউ, হিড়হিড়, হুড়মুড়, হড়হড়, হসহাস। [উপরিউক্ত সমস্ত অব্যয়ে হস্ চিহ্ন দেওয়ার প্রয়োজনই থাকে না।]
ধ্বন্যাত্মক শব্দ গুলিকে প্রধানতঃ দুইভাগে ভাগ করা যায়: (১) অনুকার ধন্যাত্মক, (২) ভাব প্রকাশক ধন্যাত্মক।
(১) অনুকার ধধ্বন্যাত্মক শব্দ শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে প্রকাশ করে। কখনও ইহারা একক বসে, কখনও-বা ইহাদের দ্বিত্ব প্রয়োগ হয়। কয়েকটি উদাহরণ দেখ।-
(ক) হাসির প্রকারভেদ-হিহি, হাহা, হোহো, খিলখিল, খলখল, ফিকফিক, ফিক।
(খ) নাচের প্রকারভেদ ধেইধেই, ধিনধিন, তাধিন-তাধিন, তাতাথই-থই, তাথই-তাথই, তাথেইয়া-তাথেইয়া।
(গ) কাসির প্রকারভেদ-খংখং, ঘংঘং, খুকখুক, খকখক।
(ঘ) বাতাসের প্রকারভেদ-সাঁ, সোঁ, সাঁই সাঁই, সোঁ সোঁ, সনসন, ঝিরঝির, ঝুরঝুর, ঝুরুঝুরু।
(ঙ) বৃষ্টির প্রকারভেদ-ঝিরঝির, ঝমঝম, টিপটিপ, টুপটাপ টাপুর-টুপুর।
(চ) পানের প্রকারভেদ-ঢকঢক, ঢুকঢুক, ঢুকুচুকু, চুকচুক, চকচক।
(ছ) জলের গতির প্রকারভেদ-দরদর, তরতর, ঝরঝর, কলকল, কুলকুল, ছলছল, ঝরোঝরো।
(জ) বীণা সেতার প্রভৃতি তারযন্ত্রের শব্দ-টুংটাং, টুংটুং, টুংটং, চিনচিন, চনচন, ক্রিংক্রিং, ক্লাংকাং, ঝিনঝিন, ঝনঝন।
(ঝ) আরও কয়েকটি ধন্যাত্মক শব্দ-কচকচ, কচাকচ, কুচকুচ, কচমচ, কচর-কচর, কার-মচর, কটাকট, কটকট, কুটকুট, কটাস, কটমট, কটর-মটর, কড়াৎ-কড়, কিচকিচ, কিচমিচ, কিড়মিড়, কিচির-মিচির,
ধন্যাত্মক অব্যয় সম্পর্কে কিছু তথ্য:
১. ধন্যাত্মক শব্দগুলি আসলে অব্যয়।
২. নাম-বিশেষণ, বিশেষণের বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ রূপে এদের প্রয়োগ হয়। প্রয়োগের সময় এদের কখনো বিভক্তি হয়, কখনো বা বিভক্তি শূন্য থাকে।



