Tuesday

মৌলিক ও যৌগিক কাল

 

মৌলিক কাল ও যৌগিক কাল


বাংলার কালগুলিকে মৌলিক কাল ও যৌগিক কাল, এই দু'ভাগে ভাগ করা হয়।

মৌলিক কাল বা সরল কাল: যে সব কালে ক্রিয়াপদ গঠনের জন্য মূল ধাতু ছাড়া আর সহায়ক ধাতু লাগে না, তাদের মৌলিক বা সরল কাল বলে।(Primary or Simple Tense)

সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ এবং নিত্যবৃত্ত অতীত-এই চারটি মৌলিক বা সরল কালের উদাহরণ।

যৌগিক কাল : যৌগিক কাল গঠনের জন্য মূল ধাতুর সাথে 'ইয়া' বা 'ইতে' প্রত্যয় যোগ করার পর 'আছ', 'থাক', 'লাগ্' ধাতুকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হয়। বাংলায় ঘটমান ও পুরঘটিত কালগুলি যৌগিক কাল হিসেবে গণ্য হয়। Compound Tense) 

ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাঘটিত ভবিষ্যৎ-এই ছয়টি যৌগিক কাল।


THANKS

...............................................🌸..................................................




আরো পরুন —

ক্রিয়ার কাল 
ক্রিয়ার ভাব
বাংলা ব্যাকরণ ও নির্মিতি

No comments:

Post a Comment