Showing posts with label সাহিত্যের রূপরীতি. Show all posts
Showing posts with label সাহিত্যের রূপরীতি. Show all posts

Tuesday

ছোটোগল্প | Bangla Short Story | সাহিত্যের রূপরীতি

July 19, 2022 0

ছোটোগল্প 


১. আধুনিক ছোটোগল্পের জনক কাকে বলা যেতে পারে ?

উত্তর: আধুনিক ছোটোগল্পের জনক হলেন এডগার এলান পো। 

২. কোন্ ধরনের রচনায় আধুনিক ছোটোগল্পের বীজ নিহিত ছিল?

উত্তর: আধুনিক ছোটোগল্পের বীজ নিহিত ছিল প্রাচীন নীতিগল্প বা ফেবসে।

৩. বাংলা ছোটোগল্পের প্রবর্তক কাকে বলা হয় ? 

উত্তর: বাংলা ছোটোগল্পের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়।

৪. বাংলা ছোটোগল্পের বিকাশে কোন্ কোন্ পত্রিকার অবদান আছে ?

উত্তর:  বাংলা ছোটোগল্পের বিকাশে হিতবাদী, ভারতী, সাধনা, সবুজপত্র, বিচিত্রা, সাহিত্য, প্রবাসী, কল্লোল, কালি কলম, প্রগতি, পরিচয় ইত্যাদি পত্রিকার অবদান আছে।

৫. ছোটোগল্পের বৈশিষ্ট্য কী ? 

উত্তর: ছোটোগল্পের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  ক। ছোটোগল্প শুরু হয় প্রথম পংক্তি থেকেই। 

  খ। ছোটোগল্পে উপকরণের বাহুল্য থাকে না।

  গ। ছোটোগল্পে চরিত্র সংখ্যা স্বল্প হয়।

  ঘ। ছোটোগল্পে থাকে একটিই মাত্র ক্লাইমাক্স থাকে।

  ঙ। ছোটোগল্পে আদি মধ্য অন্ত বিশিষ্ট একক ধারণা           

  চ। ছোটোগল্পের সমাপ্তিতে থাকে চমক।

  ছ। ছোটোগল্পে অতিকথন থাকবে না। 

৬. রবীন্দ্রনাথের কোন্ কবিতাটিতে ছোটোগল্পের আঙ্গিকগত পরিচয় খুঁজে পাওয়া যায় ?

উত্তর: রবীন্দ্রনাথের 'সোনার তরী' কাব্যের 'বর্ষাযাপন' কবিতায় ছোটোগল্পের আঙ্গিকগত পরিচয় খুঁজে পাওয়া যায় ।

৭. রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে কী বলেছেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘সোনারতরী’ কাব্যের বর্ষাযাপন কবিতায় বলেছেন —


ছোটো প্রাণ, ছোটো ব্যথা     ছোটো ছোটো দুঃখ কথা

 নিতান্তই সহজ ও সরল,

সহস্র বিস্তৃত রাশি        প্রত্যহ যেতেছে ভাসি

তারি দু চারিটি অশ্রুজল।

নাহি বর্ণনায় ছ-টা       ঘটনার ঘনঘটা

নাহি তত্ত্ব, নাহি উপদেশ।

অন্তরে অতৃপ্তি রবে,       সাঙ্গ করি মনে হবে

শেষ হয়ে হইল না শেষ।

৮. বাংলায় প্রথম ছোটোগল্প কোনটি ? গল্পটির লেখক কে ? 

উত্তর: বাংলায় প্রথম ছোটোগল্প 'মধুমতী' (বঙ্গদর্শন, ১২৮০)। লেখক বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। 

৯. বাংলায় বাস্তবনিষ্ঠ ছোটোগল্পের উদাহরণ কী ?

উত্তর:  বাংলায় বাস্তবনিষ্ঠ ছোটোগল্প হল প্রবোধ স্যান্যালের 'অঙ্গার', মাণিক বন্দ্যোপাধ্যায়ের 'প্রাগৈতিহাসিক', শৈলজানন্দের 'নারীমেধ', বাণী রায়ের ‘ময়নামতীর কড়চা' ইত্যাদি।

১০. বাংলায় অতিপ্রাকৃত গল্প কী কী আছে ? 

উত্তর:  অতিপ্রাকৃত গল্পগুলি হল রবীন্দ্রনাথের 'ক্ষুধিত পাষাণ’, ‘নিশীথে’, বিভূতিভূষণের 'হাসি', 'অভিশপ্ত', সুবোধ ঘোষের 'ন তস্থৌ'।

১১. সামাজিক ছোটোগল্পের উদাহরণ দিন। 

উত্তর: রবীন্দ্রনাথের 'হালদার গোষ্ঠী', 'পোষ্টমাষ্টার', শরৎচন্দ্রের ‘বিন্দুর ছেলে', ‘অভাগীর স্বর্গ' ইত্যাদি।


................................................🌸...................................................
 যদি কোনও সুযোগে  আমার পোস্টে ত্রুটি থাকে  তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।

Thursday

নাটক | Natok | Drama | সাহিত্যের রূপরীতি

June 30, 2022 0

  


নাটক 


১. Drama শব্দটির উৎস কী ?

উত্তর:— ‘Drama' শব্দটির উৎস হল গ্রিক ‘Dran' যার অর্থ ‘কিছু করা’।

২. আমাদের দেশে নাটকের কথা পাওয়া যায় এমন একটি প্রাচীন গ্রন্থের নাম লেখ ।

উত্তর:— ভরতের 'নাট্যশাস্ত্র' গ্রন্থে নাটকের কথা পাওয়া যায়।

3. The Poetics কার লেখা ?

উত্তর: The Poetics গ্রন্থটি অ্যারিস্টটলের লেখা।

৪. সংস্কৃত নাটকের শুরু কোন্ অংশ দিয়ে ? 

উত্তর:— সংস্কৃত নাটকের শুরু ‘মঙ্গলাচরণ' দিয়ে।

৫. নাটকের প্রাণ কোনটি ?

উত্তর:— নাটকের প্রাণ বলা হয় প্লটকে।

৬. পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায় কী কী ?

উত্তর:— পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায় হল সূচনা, জটিলতা, শীর্ষবিন্দু, গ্রন্থিমোচন ও সমাপ্তি।

৭. নাটকে ঐক্য বলতে কী বোঝায় ?

উত্তর:— নাটকে ঐক্য বলতে সময়ের ঐক্য বা Unity of Time এবং ঘটনার ঐক্য বা Unity of Action-কে বোঝায়।

৮. ঐতিহাসিক নাটক কাকে বলে ?

উত্তর:— ইতিহাসের কোনো ঘটনা বা কাহিনি কিংবা চরিত্রকে কেন্দ্র করে যে সব নাটক রচিত হয় তাকেই ঐতিহাসিক নাটক বলে। এই নাটকে ইতিহাসের সঙ্গে কবিকল্পনাও যুক্ত থাকে।

উদাহরণ—শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার', 'ক্লিওপেট্রা।

সংস্কৃতে—বিশাখদত্তের ‘মুদ্রারাক্ষস'।

বাংলায়—দ্বিজেন্দ্রলাল রায়ের 'প্রতাপ সিংহ', 'নূরজাহান', 'মেবার পতন', 'সাজাহান', 'চন্দ্রগুপ্ত', 'সিংহল বিজয়'। গিরিশচন্দ্রের 'সিরাজদ্দৌলা',

‘মীরকাশিম’, মন্মথ রায়ের 'অশোক'।

৯. পৌরাণিক নাটক কাকে বলে ?

উত্তর:— পৌরাণিক কাহিনি বা চরিত্র অবলম্বনে ভক্তিরসোজ্জ্বল যে সমস্ত নাটক রচিত হয় তাকে পৌরাণিক নাটক বলে। দেবমহিমা বা ধর্মভাব প্রকাশই এই নাটকের মূল লক্ষ্য।

বাংলায় এর উদাহরণ—গিরিশচন্দ্রের ‘রাবণবধ', ‘নল দময়ন্তী', 'বিশ্বমঙ্গল', ‘জনা', ক্ষীরোদপ্রসাদের ‘ভীষ্ম’, ‘নরনারায়ণ', ডি এল রায়ের ‘পাযাগী', 'সীতা'। 

১০. কয়েকটি চরিত নাটকের উদাহরণ দিন।

উত্তর:— বনফুলের 'শ্রীমধুসূদন', 'বিদ্যাসাগর', মহেন্দ্র গুপ্তের 'মাইকেল', গিরিশচন্দ্রের “চৈতন্যলীলা'।

১১. রূপক সাংকেতিক নাটক কাকে বলে ?

উত্তর:— যে প্রকার নাটকে একটি বক্তব্যের আড়ালে আর একটি বক্তব্য লুকিয়ে থাকে এবং উভয়ের ভেদ খুব স্পষ্ট থাকে না, থাকে শুধু তার আভাস তাকেই রূপক সাংকেতিক নাটক বলে। বাংলায় এমন নাটকের উদাহরণ—রবীন্দ্রনাথের 'ডাকঘর', ‘অচলায়তন', 'রক্তকরবী', 'রাজা' ইত্যাদি।

১২. বাংলা নাট্যসাহিত্যে রূপ-সাংকেতিক নাটকের কৃতিত্ব কার ?

উত্তর:— বাংলা নাট্যসাহিত্যে রূপ-সাংকেতিক নাটকের কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের।

১৩. সামাজিক নাটক কাকে বলে ?

উত্তর:— কোনো একটি যুগ বা সময়ের সামাজিক নানা সমস্যা কিংবা সংকট নিয়ে নাটক লেখা হয় তখন তাকে সামাজিক নাটক বলে।

বাংলায় এর উদাহরণ—গিরিশচন্দ্রের ‘প্রফুল্ল', 'বলিদান', বিজন ভট্টাচার্যের ‘নবান্ন', বিধায়ক ভট্টাচার্যের 'ক্ষুধা', মন্মথ রায়ের ‘ধর্মঘট', তুলসী লাহিড়ীর ‘ছেঁড়া তার' ইত্যাদি।

১৪. বাংলায় প্রথম সামাজিক নাটক কোনটিকে বলা যেতে পারে ?

উত্তর:— রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব' বাংলায় প্রথম সামাজিক নাটক।

১৫. Problem Play কী ?

উত্তর:— কোনো একটি বিশেষ সামাজিক সমস্যার রূপায়ণ করে যে সামাজিক নাটক অঙ্কিত হয় তাকে বলে Problem Play l

১৬. প্রহসন বা Farce কী ?

উত্তর:— সামাজিক অন্যায়, দুর্নীতি কপটতা বা অনাচারের বিরুদ্ধে হাস্য পরিহাসের মধ্য দিয়ে যে সংক্ষিপ্ত নাটক লেখা হয় তাকে প্রহসন বলে। বাংলায় প্রহসন—মাইকেলের ‘একেই কি বলে সভ্যতা', ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’, দীনবন্ধু মিত্রের ‘সধবার একাদশী', দ্বিজেন্দ্রলাল রায়ের ‘কল্কি অবতার'।

১৭. 'Farce' শব্দটির উৎস কী ?

উত্তর:— 'Farce' শব্দটির উৎস লাতিন ‘farsus' শব্দ থেকে।

১৮. বাংলায় দীনবন্ধু মিত্র কার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রহসন লিখেছিলেন ? 

উত্তর:— দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রহসন লিখেছিলেন।

১৯. 'Melodrama' শব্দটির উৎস কী ?

উত্তর:— 'Melodrama' শব্দটির উৎস গ্রিক ‘melos' থেকে ।

২০. মেলোড্রামা বা অতি নাটক কী ?

উত্তর:— নাটকে যখন তার দ্বন্দ্ব অতিরঞ্জিত হয়, ঘটনা হয় অস্বাভাবিক, আকস্মিক কোনো উত্তেজনা সৃষ্টি করাই নাটকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তাকে অতিনাটক বা মেলোড্রামা বলে।

যেমন—দ্বিজেন্দ্রলাল রায়ের 'সাজাহান', রবীন্দ্রনাথের 'রাজা ও রাণী অতিনাটকের উদাহরণ।

নাট্যকাব্য হল সেই নাটক যা কাব্যের রূপ ও রীতি দ্বারা আচ্ছন্ন। এই নাটকে ‘নাট্যত্ব কাব্যভাবনা, কল্পনা ও সংলাপের কাব্যময়তা' মুখ্য। উদাহরণ—রবীন্দ্রনাথের ‘বিদায় অভিশাপ', 'কর্ণকুন্তী সংবাদ’, ‘গান্ধারীর আবেদন।

২১. রবীন্দ্রনাথের কাব্যনাট্য গুলি কী কী ?

উত্তর:— রবীন্দ্রনাথের কাব্যনাট্যগুলি হল ‘রুদ্রচণ্ড', ‘প্রকৃতির প্রতিশোধ', 'চিত্রাঙ্গদা', ‘মালিনী'।

২২. অদ্ভুত নাট্য কী ?

উত্তর:— অদ্ভূত নাট্য এক প্রহসনধর্মী নাটক যেখানে ব্যঙ্গ খুব তীব্র নয়, লঘু চপল আনন্দ থাকে।

যেমন—রবীন্দ্রনাথের ‘বৈকুণ্ঠের খাতা”।

২৩. একাঙ্ক নাটক কী ?

উত্তর:— একটি মাত্র অঙ্কে এবং বস্তুত একটি মাত্র দৃশ্যে সম্পূর্ণ নাটক হল একাঙ্ক নাটক। এই নাটকে নাট্যকার জীবনের একটি ক্ষুদ্র অংশকে সুনিবিড় অখণ্ডতা দান করেন।

২৪. বাংলায় একাঙ্ক নাটকগুলি কী কী ?

উত্তর:— মন্মথ রায়ের ‘রাজপুরী’, ‘বিদ্যুৎপর্ণা', ‘জন্মদিন’; প্রবোধ মজুমদারের ‘শুভযাত্রা, বনফুলের ‘শিক কাবাব' ইত্যাদি। -

২৫. কোন্ শ্রেণির নাটকের সঙ্গে ছোটোগল্পের সাদৃশ্য আছে ? 

উত্তর:— একাঙ্ক নাটকের সঙ্গে ছোটোগল্পের সাদৃশ্য আছে।

২৬. রবীন্দ্রনাথের 'শ্যামা', চণ্ডালিকা', 'তাসের দেশ', 'নটীর পূজা' কোন শ্রেণির নাটক ?

উত্তর:— রবীন্দ্রনাথের ‘শ্যামা', চণ্ডালিকা', 'তাসের দেশ', 'নটীর পূজা' হল নৃত্যনাট্য।

২৭. অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্য কী?

উত্তর:— এই নাটকে গঠন পদ্ধতি উদ্দেশ্যহীন ও অনির্দিষ্ট। এর আরম্ভ যেখানে শেষও সেখানে। প্লটে কোনো পরিকল্পনার আভাস থাকে না, স্থান কালের সীমা থাকে না। জীবনের উদ্ভটত্ব, অর্থহীনতা প্রকাশই এই ধরনের নাটকের লক্ষ্য।

২৮. বাংলায় অ্যাবসার্ড নাটকের উদাহরণ গুলি কী কী ? 

উত্তর:— বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ', ‘বাকি ইতিহাস', মোহিত চট্টোপাধ্যায়ের ‘মৃত্যু সংবাদ ইত্যাদি।

২৯. বাংলা নাট্যসাহিত্যে মন্মথ রায়ের নাম বিশেষ কী কারণে স্মরণীয় ?

উত্তর:— একাঙ্ক নাটকের যথার্থ রূপকার বলে বাংলা নাট্যসাহিত্যে মন্মথ রায়ের নাম বিশেষভাবে স্মরণীয়।


তথ্য সূত্র: এস. এল. এস. টি: বাংলা কম্পিটিটর, নীলরতন চট্টোপাধ্যায়।


................................................🌸...................................................
 যদি কোনও সুযোগে  আমার পোস্টে ত্রুটি থাকে  তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।



উপন্যাস | Uponnash | Novel | সাহিত্যের রূপরীতি | Sahityer Rupriti

June 30, 2022 0

 

উপন্যাস

১. উপন্যাস কী ?
উত্তর: উপন্যাস  জীবনের সুসংহত শিল্পিত রূপ। বাস্তব অথচ কল্পনার রঙে রঞ্জিত। উপন্যাসের মধ্য দিয়ে সামাজিক জীবন বাস্তবতার সামগ্রিক ছবি পাওয়া যায়।

২. উপন্যাসকে কে 'নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনি' বলেছেন?
উত্তর: E.M Forster তাঁর বিখ্যাত রচনা 'Aspects of the Novel' গ্রন্থে একথা বলেছেন।

৩. 'Novel' শব্দটির উৎস কী?
উত্তর: 'Novel' শব্দটির উৎস ইতালীয় 'Novella' শব্দ থেকে।

৪. উপন্যাসের শুরু কোন সময় থেকে ?
উত্তর:  উপন্যাসের শুরু চতুর্দশ শতকে।

৫. ইংরেজিতে প্রথম উপন্যাস কোনটিকে বলা হয় ?
উত্তর:  ইংরেজিতে প্রথম উপন্যাস হল রিচার্ডসনের 'পামেলা'।
৬. উপন্যাসের উপাদানগুলি কী কী ?
উত্তর: উপন্যাসের উপাদানগুলি হল প্লট, চরিত্র, সংলাপ, পটভূমি, বাস্তবতা, দ্বন্দ্ব ও শৈলী।

৭. প্লট কয় প্রকার হতে পারে? কী কী ?

উত্তর: প্লট দুই প্রকার—সরল ও যৌগিক।

৮. প্লটের প্রাণ কী ?
উত্তর:— খন্দু বা conflict হল প্লটের প্রাণ।

৯. চরিত্র কয় প্রকারের হয়ে থাকে ?
উত্তর:— দুই প্রকারের। নির্বিশেষ বা type চরিত্র ও ব্যক্তি কেন্দ্রিক চরিত্র।

১০. উপন্যাসকে কথাসাহিত্য কেন বলা হয় ?
উত্তর: উপন্যাসকে কথাসাহিত্য বলার কারণ হল শব্দ বা কথা সাজিয়ে জীবনের নানা ছবি অঙ্কিত হয় উপন্যাসে।

১১. রোমান্সধর্মী উপন্যাস কী ? উদাহরণ দিন।
উত্তর:— প্রেমের শৌর্য বীর্যের মহিমা প্রকাশ করে রচিত উপন্যাসকে রোমান্স উপন্যাস বলে। যেমন—বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশনন্দিনী' কিংবা 'কপালকুণ্ডলা'।

১২. সামাজিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:—  যে প্রকার উপন্যাসে সামাজিক ও পারিবারিক জীবনের নানা বিবরণ, ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, নানা সামাজিক সমস্যা এবং চরিত্রের মানসবৃত্তির নানা প্রতিক্রিয়া ধরা পড়ে তাকেই সামাজিক উপন্যাস বলে। যেমন—'পল্লীসমাজ', 'গণদেবতা', 'পঞ্চগ্রাম', 'শহরতলি','বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল',  ইত্যাদি।

১৩. বাংলায় প্রথম সামাজিক উপন্যাস হিসেবে কোন রচনার কথা বলা যায়?
উত্তর:— ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের 'নববাবুবিলাস' (১৮২৫)।

১৪. ঐতিহাসিক উপন্যাস কী ? উদাহরণ দাও।
উত্তর:— যখন কবিকল্পনায় ইতিহাসের কাহিনি ও চরিত্র অবলম্বনে উপন্যাস রচিত হয়, তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলে। যেমন- বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ', রমেশচন্দ্র দত্তের 'বঙ্গবিজেতা', ‘মহারাষ্ট্র জীবনপ্রভাত', প্রতাপচন্দ্র ঘোষের 'বঙ্গাধিপ পরাজয়', হরপ্রসাদ শাস্ত্রীর 'কাঞ্চনমালা', শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'তুমি সন্ধ্যার মেঘ', নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'পদসঞ্চার', 'অমাবস্যার গান' ইত্যাদি।

১৫. বাংলায় ঐতিহাসিক উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী কে ?
উত্তর:— বাংলায় ঐতিহাসিক উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী বঙ্কিমচন্দ্র।

১৬. বাংলায় প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি ?
উত্তর: ভূদেব মুখোপাধ্যায়ের 'ঐতিহাসিক উপন্যাস' (১৮৫৬-৫৭)।
১৭. আঞ্চলিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে প্রকার উপন্যাসে বিশেষ কোনো একটি অঞ্চলের পরিবেশ, কাহিনি, চরিত্র, চরিত্রগুলির জীবন সংগ্রাম তাদের সুখ দুঃখ বা আনন্দ বেদনার নানা ছবি মূর্ত হয়ে ওঠে তাকেই আঞ্চলিক উপন্যাস বলে। যেমন—'ধাত্রীদেবতা', ‘হাঁসুলিবাঁকের উপকথা', 'পদ্মানদীর মাঝি', 'তিতাস একটি নদীর নাম', 'গঙ্গা' ইত্যাদি।

১৮. বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস কোনটি ?
উত্তর:—বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস শৈলজানন্দের ‘কয়লাকুঠির দেশ'।

১৯. রাজনৈতিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে সমস্ত উপন্যাস কোনো একটি দেশের বা জাতির নানা অবস্থার কথা, তাদের দ্বন্দ্ব সমস্যা সংকট পরিস্ফুট করে তোলে তাকে রাজনৈতিক উপন্যাস বলা হয়। যেমন—সতীনাথ ভাদুরীর ‘জাগরী', শরৎচন্দ্রের 'পথের দাবী'।

২০. মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে প্রকার উপন্যাসে লেখক জোর দেন চরিত্রের মন মেজাজ তাদের মনের বিচিত্র গতিবিধির ওপর, প্লট প্রাধান্য পায় না তাকেই মনস্তাত্ত্বিক উপন্যাস বলে। যেমন—রবীন্দ্রনাথের 'চোখের বালি', বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল'।

২১. চেতনাপ্রবাহমূলক উপন্যাস কী ? উদাহরণ দাও।
উত্তর: অতীব জটিল ও দুর্ভেয় মানবমনের অন্তর রহস্য উন্মোচনের জন্য ও সবার অন্তরালে নিমজ্জিত মানব চৈতন্য উদ্ঘাটনে নতুন ভাষা-ভঙ্গি, রীতি-পদ্ধতি অবলম্বনে যে সমস্ত উপন্যাস রচিত হয় তাই চেতনাপ্রবাহমূলক উপন্যাস। বুদ্ধদেব বসুর 'লালমেঘ', গোপাল হালদারের 'একদা', মতি নন্দীর 'নক্ষত্রের রাত' এই ধরনের উপন্যাস।

২২. বাংলায় মনস্তাত্ত্বিক উপন্যাস রচনা শুরু কার হাতে ?
উত্তর:  বাংলায় মনস্তাত্ত্বিক উপন্যাস রচনা শুরু বঙ্কিমচন্দ্রের হাতে।

২৩. পত্রোপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে প্রকার উপন্যাসে পত্রাকারে যখন নানা ঘটনা বা তথ্য কিংবা চরিত্র উপস্থিত হয় তাকে পত্রোপন্যাস বলে। যেমন—শৈলজানন্দের 'ক্রৌঞ্চমিথুন' কিংবা তরুণ কুমার ভাদুড়ির ‘সন্ধ্যাদীপের শিখা' (পুরোপুরি না হলেও আংশিক পত্রোপন্যাস বলা যায়)

২৪. বিশ্বসাহিত্যে পত্রোপন্যাসের স্রষ্টা কে ?
উত্তর:—  বিশ্বসাহিত্যে পত্রোপন্যাসের স্রষ্টা স্যামুয়েল রিচার্ডসন।

২৫. পিকারেস্ক শব্দটির উৎস কী ?
উত্তর:  পিকারেস্ক শব্দটির উৎস স্পেনীয় 'পিকারো'। এর অর্থ ‘দুর্বৃত্ত'।

২৬. পিকারেস্ক উপন্যাস কী ? উদাহরণ দাও।
উত্তর:—  ঠগ, চোর, জলদস্যু বা দুর্নীতিগ্রস্ত চরিত্রের ইতিবৃত্ত ধরা পড়ে যে ধরনের উপন্যাসে, তাকেই পিকারেস্ক নভেল বলে। বাংলায় এ ধরনের উপন্যাস হিসেবে মনোজ বসুর 'নিশিকুটুম্বে'র নাম উল্লেখ্য।

২৭. ‘কারা’ উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— কারা জীবনের নানা ঘটনা, জেলখানার আদব কায়দা, নিয়ম কানুন শাসন প্রণালী সেখানকার পরিবেশ বিধৃত হয় যে উপন্যাসে, তাকেই কারা উপন্যাস বলে। যেমন—তারাশঙ্করের ‘পাষাণপুরী', সতীনাথ ভাদুড়ির 'জাগরী', অতীন্দ্রনাথ বসুর 'বি কেলাস', জরাসন্ধের ‘লৌহকপাট', ‘তামসী' ইত্যাদি।

২৮. গোয়েন্দা উপন্যাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: কোনো গোয়েন্দার বুদ্ধি ও দক্ষতাবলে খুন জখম বা অন্য কোনো অপরাধের রহস্য উন্মোচিত হয় যে প্রকার উপন্যাসে তাকেই গোয়েন্দা উপন্যাস বলে। যেমন—শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'সত্যান্বেষী', ‘পথের কাঁটা', সত্যজিত রায়ের 'রয়েলবেঙ্গল রহস্য' ইত্যাদি।

২৯. বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা উপন্যাসের স্রষ্টা কে ?
উত্তর: বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা উপন্যাসের স্রষ্টা পাঁচকড়ি দে।

৩০. কাব্যধর্মী উপন্যাস কী ?
উত্তর:  যে প্রকার উপন্যাসে ঔপন্যাসিকের কবি দৃষ্টির লালিত্য বা ভাষার কাব্য মাধুর্য বেশি প্রাধান্য পায় তাকে কাব্যধর্মী উপন্যাস বলে। যেমন—রবীন্দ্রনাথের 'শেষের কবিতা', মাণিক বন্দ্যোপাধ্যায়ের 'দিবারাত্রির কাব্য', বুদ্ধদেব বসুর ‘যেদিন ফুটল কমল' এই শ্রেণির উপন্যাসের উদাহরণ।


তথ্য সূত্র: এস. এল. এস. টি: বাংলা কম্পিটিটর, নীলরতন চট্টোপাধ্যায়।